৪ মে ২০২৬

বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবার এনসিপির প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ এএম
বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবার এনসিপির প্রার্থী

বাংলাপ্রেস ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা, সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের। 

 

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ খবরে তার নির্বাচনি এলাকায় পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। মঞ্জুর কাদেরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

মঞ্জুর কাদেরের মিডিয়া সেলের একটি সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন মেজর (অব:) মঞ্জুর কাদের। তিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন।  আমরা আশা করছি দ্রুত নির্বাচনী মাঠে আসবেন সাবেক এই প্রতিমন্ত্রী।

মেজর (অব:) মঞ্জুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। 

এছাড়া সিরাজগঞ্জ-৫ ( বেলকুচি -চৌহালী) নির্বাচনী এলাকা থেকে ২০০৮ সালে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নৌকা প্রতীকের কাছে মাত্র ২৫২ ভোটে হেরে যান।

সাবেক সেনা কর্মকর্তা মঞ্জুর কাদের ১৯৮৬ সালে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে একই আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে ধানের শীষ প্রতীকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

এদিকে মঞ্জুর কাদের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি এক ফেসবুক পোস্টে মনজুর কাদেরকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, মাহিন সরকার নিজে এই আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি