৬ মে ২০২৬

বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা : কাদের
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির প্রধান শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাকে নিয়েই দলটির সব চক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি কখনও সরকারের উন্নয়ন দেখে না। দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। জ্বালায় জ্বালায় মরছে বিএনপি। দলটি যেভাবে চলছে, তারাই অনিশ্চয়তার দিকে যাচ্ছে। বাংলাদেশ কখনোই অনিশ্চয়তার দিকে যাবে না। যত ষড়যন্ত্রই করুক। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। ১৯বার শেখ হাসিনার ওপর প্রাণনাশের হামলা হয়েছে। তাকে ভয় দেখিয়ে সরিয়ে ফেলবে, আপস করাবে এমন সুযোগ নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বিএনপি এখন ডিসেম্বরের ১০ তারিখ নিয়ে ডিফেন্স মুডে। আগে মনে হয়েছিল, আবার হাওয়া ভবন এলো। এখন বলে আমাদের এমন কোনো কথা ছিল না। অথচ তারা বলেছিল ১০ তারিখে ঢাকায় বিজয় মিছিল করবে। এখন বলে আমরা সমাবেশ করবো, অনুমতি চাই। মুখে বলছে রক্ষণাত্মক শোডাউন, অন্তরে বলছে আক্রমণাত্মক শোডাউন। কিন্তু কোনো লাভ হবে না। শেখ হাসিনা কত জনপ্রিয় তা নির্বাচনেই প্রমাণ হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি