৬ মে ২০২৬

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশে এই কর্মসূচির ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টাৎ কর্মসূচির প্রতিবাদ, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ করে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট। একই দিনে সারাদেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করে বিএনপি। সাংগঠনিক শক্তি জানান দিতে এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা উত্তর দক্ষিণের উদ্যোগে মোট চার দিনের পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। নতুন কর্মসূচি ঘোষণাকালে ফখরুল বলেন, ‘আমরা এবার কর্মসূচি শুরু করবো ইউনিয়ন পর্যায় থেকে। এরপর উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। এরপর আমরা তাদের (সরকার) ক্ষমতা থেকে নামিয়ে জনগণের সরকার গঠন করব।’ বিএনপি মহাসচিব জানান, ঢাকায় যে কয়টি পদযাত্রার কর্মসূচি পালিত হয়েছে তাতে ব্যাপক সাড়া পড়েছে। এজন্য এবার এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে নিয়ে যাচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে কর্মসূচি সফল করার আহ্বান জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি