৫ মে ২০২৬

বিএনপির মনোনয়ন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
বিএনপির মনোনয়ন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান

বাংলাপ্রেস ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। যার পদ মাস দুয়েক আগে স্থগিত করেছিল বিএনপি। 

 

ফজলুর রহমান এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে ছিলেন। তিন মাস পূর্ণ না হওয়ায় তার পদ স্থগিতের আদেশ এখনও উঠেনি। এমতাবস্থায় অনেকেই ধরে নিয়েছিলেন যে, ফজলুর রহমান হয়তো ধানের শীষের টিকিট পাবেন না।শেষ পর্যন্ত চমক দেখালেন প্রবীণ এই নেতা।

বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফজলুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে (বিএনপি) এবং দলের নেতৃত্ব বিশেষ করে দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান, উনারা আমার ওপর যে আস্থা রেখেছেন নিশ্চিতভাবে আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করব।’

ফজলুর রহমান বলেন, এদেশের মানুষের পক্ষে, বিএনপির রাজনীতিতে যা যা করার দরকার, যদি আল্লাহ আমাকে রহমত করেন এবং আমার এলাকার মানুষ যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন আমি সংসদে মানুষের পক্ষে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তাদের সব কিছুর উন্নতির জন্য।

নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কী করবেন—এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলতে হবে না, এটা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষ জানেন ও আমাকে বিশ্বাস করেন। এমনি আমি তাদের কাছে গ্রহণ যোগ্য, তারা বিশ্বাস করে যে আমি যদি জয়ী হয় তবে তাদের জন্য ভালো কাজ হবে। আমাকে নিয়ে কেউ কোনো দিন মনে করেন না যে, আমি খারাপ কাজ করতে পারি। বাজে কাজ কোনো দিন করব না।তিনি বলেন, এলাকার বিরুদ্ধে বলেন, দেশের বিরুদ্ধে বলেন, আমি কোনো দিন বাজে কাজ করব না। কোনো দিন পাবেন না। ৫ বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, পরে এসে আমাকে জিজ্ঞেস করবেন, আপনি না ৫ বছর আগে বলেছিলেন, এখন খারাপ কাজ করছেন কেন। এটা হবে না আমাকে দিয়া।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর বক্তব্যে কারণে ফজলুর রহমানের পদ স্থগিত করে বিএনপি। 

 

 

বিপি>এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি