বিএনপির মধ্যে নির্বাচনী ভীতি শুরু হয়েছে : তথ্যমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কারও জন্য নির্বাচনী ট্রেন থেমে থাকবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০১৮ সালে যেমন নির্বাচনী ট্রেন থেমে থাকেনি এবারও নির্বাচন থেমে থাকবে না। কে আসলো না আসলো এটা দেখার বিষয় নয়।
লোডশেডিং নিয়ে তথ্য বলছেন, যেভাবে বিএনপি হারিকেন নিয়ে মিছিল করছে, মনে হচ্ছে তাদের প্রতীক বদলে গেছে। তিনি বলেন, বিএনপির মধ্যে নির্বাচনী ভীতি শুরু হয়েছে সে কারণে নির্বাচন নিয়ে নানান কথা বলছে।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যড. মমতাজুল হকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি