৫ মে ২০২৬

বিএনপির গুলশান কার্যালয়ে ইন্টারনেট বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপির গুলশান কার্যালয়ে ইন্টারনেট বন্ধ

বাংলাপ্রেস অনলাইন : দাবি করা হয়েছে, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মোবাইল ইন্টারনেট ছাড়া অন্য সকল ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আজ তৃতীয় দিনের সাক্ষাৎকার চলার সময় ইন্টারনেট বিহীন অবস্থায় রয়েছে কার্যালয়টি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

গত রাত থেকেই ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না সেখানে। এর আগে দুদিনই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।

দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের গুলশান কার্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কাজ করছে না। তবে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার জন্য তিনি সরকারকে দায়ী করেন।

তারেক রহমান স্কাইপে ছাড়া অন্য কোনো অ্যাপের মাধ্যমে যুক্ত রয়েছেন কি না জানতে চাইলে শায়রুল বলেন, এই বিষয়টি তার জানা নেই। আজ সকালে চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। ১০টা ০৫ মিনিটে ফেনী-১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি