বিএনপির ঢাকায় সমাবেশসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় সমাবেশসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির যৌথসভার পর এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আছে- ৭ ফেব্রুয়ারি শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশব্যাপী বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সারা দেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ।
খালেদা জিয়া কারাগারে থাকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া এ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো পোস্টার ও লিফলেট প্রকাশ করবে।
২০১৮ সালের ৮ ফেব্রুযারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান খালেদা জিয়া। গত বছরের ১ এপ্রিল অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কেবিন ব্লকের একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি