৫ মে ২০২৬

বিএনপির আইন বিষয়ক উপদেষ্টা সানাউল্লাহ মিয়া মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপির আইন বিষয়ক উপদেষ্টা সানাউল্লাহ মিয়া মারা গেছেন
বাংলাপ্রেস ডেস্ক : বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া মারা গেছেন।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান তিনি।

সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের তেসরা জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হয়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফেরেন তিনি। তবে বৃহস্পতিবার রাত থেকে তার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

এক এগারো সরকারের সময় বিএনপি চেয়ারপারসনের মামলা পরিচালনা করে সবার নজরে আসেন সানাউল্লাহ মিয়া। তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এর কিছুদিন পরই অসুস্থ হন তিনি।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি