বিএনপির ৯০ নেতাকর্মী আটক, ২০ পুলিশ আহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশে যুগ্ম কমিশনারসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বেলা ৩টা ৪০ মিনিটে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, আজকের কর্মসূচির জন্য বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর কোনো আবেদন করেনি৷ ফলে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যম ও বিএনপিকে জানানো হয় আজকের কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি৷ অনুমতি না দেওয়ায় আজকের সমাবেশ ছিল বেআইনি। যখন বিএনপি ঢাকা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করে গাড়িতে আগুন, গাড়ির গতিরোধ, ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর অতর্কিতভাবে তার আক্রমণ চালায়।
এ আক্রমণে ডিএমপির ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার মেহেদীসহ প্রায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর আক্রমণ ঠেকাতে ও গাড়িতে অগ্নিসংযোগ থেকে নিবারণের জন্য তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়৷ তারা পুলিশের ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে, প্রায় ২০টির মতো গণপরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা। এর পরিপ্রেক্ষিতে তাদের ওপর বল প্রয়োগ করা হয়৷
ডিসি ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত গ্রেফতার অভিযান ও থানা পুলিশের অভিযানে ৯০ জনকে আটক করা হয়েছে। যারা এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি