৬ মে ২০২৬

বিএনপির ৮ সদস্যবিশিষ্ট ত্রাণ সংগ্রহ কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপির ৮ সদস্যবিশিষ্ট ত্রাণ সংগ্রহ কমিটি গঠন
বাংলাপ্রেস ডেস্ক: বন্যাদুর্গত মানুষদের সহায়তার জন্য ৮ সদস্যবিশিষ্ট ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে আহ্বায়ক ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে। শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল ককির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ত্রাণ সংগ্রহ কমিটির সদস্যরা হলেন- মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী ও ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রলয়ঙ্কারী বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, বাচ্চাদের কাপড়, মোমবাতি, দেয়াশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে। দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী ত্রাণ সামগ্রী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রদান করার জন্য অনুরোধ করা হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি