৬ মে ২০২৬

বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে: তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে। আর এ জন্য মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে। তিনি বলেন, ঝড় কেটে গেছে। ঝড়ের পর দলকে পুনঃগঠন করতে চাই। জনগণের সমর্থন আমরা পাবো বলে দৃঢ় বিশ্বাস করতে চাই। জনগণের সমর্থন পাওয়ার পর দেশকে পুনর্গঠিত করতে হবে। দলকে সঠিকভাবে পুনর্গঠিত করতে না পারলে দেশকে পুনর্গঠিত করতে পারবো না। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এবং নিজের সদস্যপদ নবায়ন করেন। বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে: তারেক রহমান গুম-খুম নির্যাতনের পরও বিএনপি দমে যায়নি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গিয়েছে। দেশকে লন্ডভন্ড করে দিয়েছে। প্রতিটি সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শত-শত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তবু বিএনপি টিকে আছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে, প্রাকৃতিকভাবে আমরা আমাদের অনেক সহকর্মীদের হারিয়েছি। যে মানুষগুলো এত ঝড়ের পরও দলটিকে ধরে রেখেছে, যে মানুষগুলো দলকে নিয়ে গেছে সাধারণ মানুষের কাছে, মানুষের মধ্যে দলকে ধরে রেখেছে, যে মানুষগুলোর কারণে আমাদের অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি-সেই মানুষগুলোকে আমরা আবার একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। সে জন্যই মেম্বারশিপ নবায়ন করার আনুষ্ঠানিকতা। তারেক রহমান বলেন, আমাদের এই প্রোগ্রামটি বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্যই অত্যন্ত আনন্দের। যে প্রতিষ্ঠানটির সঙ্গে আমরা এত কিছুর পরও আছি, সেই প্রতিষ্ঠানটির সদস্য নবায়ন অত্যন্ত আনন্দের। এই আনন্দ বাংলাদেশের লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। তিনি বলেন, দেশকে মেরামত করার জন্য ৩১ দফা উপস্থাপন করেছি আমরা। সেটি বাস্তবায়ন করতে হলে দলকে ঐক্যবদ্ধ ও পুনর্গঠিত করতে হবে। মেধাবীদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ সততা, আদর্শ আছে এমন মানুষদের আরো ঐক্যবদ্ধ করতে হবে। তাদেরকে আরো দলের কাছে নিয়ে আসতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, ইফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজুদ্দিন খান নসু প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি