বিএনপি সন্ত্রাসী দল, তাদের হাতে দেশ নিরাপদ নয়: শেখ হাসিনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল, তাদের হাতে দেশ নিরাপদ নয়। তারেক রহমানের হুকুমে যারা আগুন সন্ত্রাস করছে, তাদেরকে পাপের ভাগীদার হতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৩ ডিসেম্বর) ছয় জেলায় আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
অসহযোগ আন্দোলনের পক্ষে ঢাকা দক্ষিণ বিএনপির লিফলেট বিতরণ
জেলাগুলো হলো- কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা, নেত্রকোণা, রাঙ্গামাটি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাবা-মাসহ সব হারিয়ে দেশে ফিরে এসেছি মানুষের জীবনমান উন্নত করতে, দেশ উন্নত করতে। ঘোষণা দিয়েছিলাম, এ দেশের মানুষই আমার পরিবার। তাদের জন্যই আমি নিজেকে উৎসর্গ করেছি।
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কারণেই ঢাকা থেকে ছয়টি জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে মতবিনিময় করতে পারছি।
এদিকে, আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সফর করবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ওইদিন বিকাল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
৩০ ডিসেম্বর গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলা সফর করবেন আওয়ামী লীগ প্রধান। এদিন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসন নিজের নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধুকন্যা। এছাড়া এদিন মাদারীপুর-৩ আসনেও আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা।
আগামী ১ জানুয়ারি রাজধানী ঢাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি