বিএনপি ও ঐক্যফ্রন্ট পুরোনো ভুলের পুনারাবৃত্তি করছে: ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শপথ না নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট পুরোনো ভুলের পুনারাবৃত্তি করছে।’ আজ শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘৩০ ডিসেম্বর জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে এটা তাদের সম্মান করা উচিত। সেটা তারা সম্মান করতে ব্যর্থ। ব্যর্থতার গণ্ডিতে বারে বারে আটকে থাকতে হচ্ছে তাদের। ব্যর্থতা থেকে বেরোতে পারছে না তারা।’ তিনি বলেন, ‘আমি আমাদের পার্টির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও আমন্ত্রণ করেছিলাম। তাদেরকে অনুরোধ করেছিলাম যে, জনগণের রায়কে অসম্মান করা উচিত হবে না।’ ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়নের পক্ষে এবং আমাদের নেত্রীর ব্যক্তিগত সততা এবং ক্যারিশমার পক্ষে এই জনরায়। এটা নিঃসন্দেহে বলা যায়, এই নির্বাচনের বিজয়ের মূল চালিকা শক্তি হচ্ছে ‘হাসিনা ম্যাজিক’। এটাই হলো বাস্তবতা। লিডারের প্রতি তার উন্নয়ন, তার রাজনীতি, তার স্বচ্ছতা, তার সততা, তার যোগ্যতা-দক্ষতা প্রতি সমর্থন দিয়েছে দেশের মানুষ।’ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সাবেক এই সভাপতি বলেন, ‘ছাত্রলীগ তো তারুণ্যের প্রতীক, এনার্জির প্রতীক। ছাত্রলীগ সময়ের চাহিদা পূরণে দায়িত্ব পালন করবে। উন্নয়নের পক্ষে বাংলাদেশের তরুণ সমাজকে সংগঠিত করবে।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চের ঘোষণা দিলো ১১ দল
সঙ্গীত একাডেমি