৪ মে ২০২৬

বিএনপি ও জামায়াতের কুচক্রী মহল কোটা সংস্কারের নামে বিশৃংখলা চালাচ্ছে : আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিএনপি ও জামায়াতের কুচক্রী মহল কোটা সংস্কারের নামে বিশৃংখলা চালাচ্ছে : আইনমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পর বিএনপি ও জামায়াতের কুচক্রী মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে কোটা সংস্কারের নামে বিশৃংখলা চালাচ্ছে । আজ শুক্রবার সকালে আখাউড়া মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আনিসুল হক আরো বলেন, কোটা পদ্ধতির সংস্কার করা হবে। কোটা সংস্কার করার একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি শেষ করার পরই সংস্কার করা যাবে। তাই তাদের ধৈর্য ধরতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এলাকার স্কুল কলেজ, ধমীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রীজসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এই উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করেছে। আমরা চাই দেশের প্রত্যেকটি শিক্ষার্থী মেধাবী হয়ে গড়ে উঠবে।

মনিয়ন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি