৫ মে ২০২৬

বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে: হানিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে: হানিফ

বাংলাপ্রেস ডেস্ক :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।আজ বুধবার দুপুরে কুষ্টিয়া সদরের নিজ নির্বাচনী এলাকা আব্দালপুর ইউনিয়নে নির্বাচনী সমাবেশ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পরিস্কারভাবে বলতে চাই সন্ত্রাসী কর্মকান্ড করে নির্বাচন বানচাল করা যাবে না। যারা এই ধরনের কর্মকান্ডের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।’তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পত্রপত্রিকায় খবর এসেছিল নির্বাচনকে বানচাল করার জন্য তারেক রহমান লন্ডন থেকে হত্যার নীল নকশা করছে। তিনি মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়। তারই আলামত হিসেবে মঙ্গলবার দেশের দুই জায়গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থি ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি