
বাংলাপ্রেস ডেস্ক: হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদানের অভিযোগে বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১ জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী হেফাজতের আজকের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নিপুন রায় চৌধুরীকে আজ বিকাল ৪টায় র্যাব গ্রেফতার করে। নিপুন রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে ইতোমধ্যে র্যাব গ্রেফতার করেছে।
নিপুণ রায় চৌধুরী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহিনকে মুঠোফোনে হরতালে বাসে বা যেকোন যানবাহনে আগুন লাগিয়ে তা ভিডিও করে তাকে পাঠাতে বলেন বলে জানায় পুলিশ। নিপুন রায়ের নির্দেশনার ফলে শাহিন ১টি বাসে আগুন লাগানো হয়েছে বলে জানান, কিন্তু পুলিশ চলে আসার কারণে ভিডিও করতে ব্যর্থ হন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]