৫ মে ২০২৬

বিএনপি নেতাদের সম্পদের হিসাবও বের করা হবে: কাদের ​

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপি নেতাদের সম্পদের হিসাবও বের করা হবে: কাদের ​

রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের সম্পদের হিসাবও বের করা হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন।

নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি স্রেফ গুজব জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি পুরোই গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।

নিরাপদ সড়কের বিষয়ে গঠিত টাস্কফোর্সের কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, টাস্কফোর্সের কাজ এখনো শুরু হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীও কমিটিতে রয়েছেন, খুব শিগগিরই কমিটি কাজ শুরু করবে।

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কষ্টদায়ক মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পের কাজ করছে। কাজ নির্ধারিত সময়ের ৬ মাস আগেই চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বর্তমানে কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এটি চালু হলে জনগণ উপকৃত হবে।

এ সময় সেনাবাহিনীর প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি