বিএনপি নেতা ভাড়া করেছে : বাণিজ্যমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি এখন নেতাশূন্যতায় ভুগছে বলেই, ড. কামাল হোসেনের সঙ্গে ঐক্য করেছে। ২১ অক্টোবর (রোববার) দুপুরে ভোলা সদর উপজেলায় আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের তীব্র সমালোচনা করেন তোফায়েল আহমেদ। এ সময় তিনি আরও বলেন, 'বিএনপির এখন দুর্দিন ওদের নেতা নাই। তাদের চেয়ারপার্সন দুর্নীতির দায়ে বিচার হয়ে কারাগারে। আরেক ছেলের খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একটা খুনিকে তারা বানিয়েছে চেয়ারম্যান। কিন্তু তাতেও যখন কাজ হয় না তখন ভাড়া করেছে ডক্টর কামাল হোসেনকে। ব্যারিস্টার মইনুল হোসেন টকশোতে নারী সাংবাদিককে বলেছে চরিত্রহীন, এখন সারা বাংলাদেশের নারী সমাজ মইনুল হোসেনকে ধিক্কার দিচ্ছে।'
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি