৫ মে ২০২৬

বিএনপি নেতা হাফিজ উদ্দিন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপি নেতা হাফিজ উদ্দিন গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে বিএনপি নেতা হাফিজকে রাজধানীর পল্লবী থানায় গ্রেফতার দেখানো হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরে খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফ (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স)-এর কর্মকর্তা ইসহাক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পল্লবী থানায় সোপর্দ করে র‌্যাব-৪। র‌্যাবের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে একই মামলায় রাতে মেজর হাফিজকেও গ্রেফতার দেখানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হাফিজ ও ইসহাক পরস্পরের যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মিথ্যে তথ্য প্রচারের অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করেছে র‌্যাব।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাফিজ উদ্দিনকে আটক করা হয় বলে পরিবারের বরাত দিয়ে দাবি করেছে বিএনপি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি