৭ মে ২০২৬

বিএনপি নেতা ফুটবলার আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপি নেতা ফুটবলার আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসমাবেশ চলাকালীন সময়ে পুলিশ সদস্য নিহতের ঘটনায় করা মামলায় বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমিনুলকে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে ২৮ অক্টোবরের ঘটনায় পল্টন থানার দায়ের করা পৃথক পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখান আদালত। পরবর্তীতে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. তরিকুল ইসলাম। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি