৬ মে ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে দেশ গিলে খাবে: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে দেশ গিলে খাবে: কাদের
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার বস্তার ওপর শুয়ে আছেন। ফখরুল এখন চাঙা হয়ে গেছেন। কারণ টাকা পাচ্ছেনতো। দুবাই থেকে টাকা আসছে। কারা টাকা পাঠায় আমরা খোঁজ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।’ আজ শনিবার রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফখরুলের খবর কি? ফখরুল শুয়ে আছে টাকার বস্তার ওপর। টাকারে টাকা! দুবাইয়ের টাকা। এইতো এল টাকা। ফখরুল মহাখুশি। টাকা পাইলেই বিএনপি খুশি। টাকার বস্তা বিছানার ওপর দিয়ে ফখরুল শুয়ে আছে। টাকা উড়ে আকাশে, বাতাসে। টাকা উড়ে পাড়ায়-মহল্লায়। টাকার খেলা হবে না। খেলা হবে জনগণের।’ রংপুরের সমাবেশের বিষয়ে তিনি বলেন, ‘রংপুরে একটি সমাবেশ হচ্ছে। আপনারা কেউ জানেন? কত রঙ্গ দেখাইলারে জাদু, কত রঙ্গ দেখাইলা! রংপুরে রঙ্গে রঙ্গের নাটক। তিন দিন আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোক এনে রংপুরে শোয়াইয়া রাখছে। মঞ্চের সামনে শুয়ে আছে। মঞ্চের ওপরে শুয়ে আছে। বাড়ির ছাদের ওপর, গুদাম ঘরে শুয়ে আছে।’ চট্টগ্রামসহ বিভিন্ন সমাবেশে বিএনপির লাখ লাখ নেতা-কর্মী উপস্থিত ছিল এ দাবির সমালোচনা করে কাদের বলেন, ‘রংপুরে কত কইবেন? ৫০ / ৬০ হাজার? আওয়ামী লীগের ঢাকা জেলার সম্মেলনে কত লোক হয়েছে খবর নেন।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এ দেশের স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে। তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দেশসুদ্ধ গিলে ফেলবে। বিএনপি থেকে সাবধান। বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি, বিএনপি থেকে সাবধান।’ বিএনপি মারমুখী আচরণ করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। সেটা আর হবে না। আদালত মিউজিয়ামে পাঠিয়েছে। আমাদের দোষ নেই। আমরাতো নিষিদ্ধ করিনি।’ সম্মেলনে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপদেষ্টা পরিষদের সদস্য সালমান ফজলুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি