বিএনপি কোন রাজনৈতিক দল নয় : শেখ সেলিম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া যুব মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘বিএনপি কোন রাজনৈতিক দল নয়। এরা পাকিস্তানের এজেন্ট।
২১ বার বিএনপি-জামাত শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। কিসের গণতন্ত্র তাদের? খালেদা জিয়ার গণতন্ত্র হলো মানুষ মারার গণতন্ত্র। ’
এখন তারা হুমকি দেয় ১০ ডিসেম্বর শেখ হাসিনার পতন ঘটাবে, সন্ত্রাসী তারেককে দেশে আনবে এবং বিএনপি ক্ষমতায় চলে যাবে। আরে, পাগলে কিনা করে, ছাগলে কিনা খায়। ওরা তো পাগল, ওরা খুনি। তারেকের তো যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সে তো ভয়েেই আসবে না এদেশে। আর খালেদা জিয়াও তো কারাদন্ডে দন্ডিত। শেখ হাসিনার মানবিকতায় সে মুক্তি পেয়েছে। কিন্তু কোন সহানুভূতি দেখানো উচিত নয়। '
তিনি বলেন, ‘পারলে, সাহস থাকলে আইসা নির্বাচন কর। ষড়যন্ত্র করো না। বঙ্গবন্ধুর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হয়েছিল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সজাগ ‘
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু মনি ভাইকে বলেছিলো- মনি, আমার ডাকে এই যুব সমাজ যেভাবে সাড়া দিয়েছে, যেভাবে তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে-এ দেশ গড়তে হলে আমাদের এসব সোনার ছেলে দরকার। আর যুবলীগই হলো আমার সোনার ছেলে। তারাই পারবে বাংলাদেশকে গড়তে। এরপরও খুব অল্প সময়ে মনি ভাই যুবলীগকে শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে শক্তিশালী সংগঠনে পরিণত করেছিলেন। কিন্তু তিনি বেশি সময় পান নাই; তাকেও হত্যা করা হয়েছিল।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘এই যুবলীগ যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে ওই ছাগলের বাচ্চারা শুধু লাফাবে। আওয়ামী লীগ পালাবার দল নয়। আবার সুষ্ঠু নির্বাচন হবে আগামীতে। ’বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি