৪ মে ২০২৬

বিএনপি জনগণের কাছে গিয়ে সাড়া না পেয়ে নিজেরাই নিজেদের ওপর হামলা করছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিএনপি জনগণের কাছে গিয়ে সাড়া না পেয়ে নিজেরাই নিজেদের ওপর হামলা করছে

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে জনগণের কাছে গিয়ে সাড়া না পেয়ে নিজেরাই নিজেদের ওপর হামলা করে বিএনপি দোষারোপের রাজনীতি শুরু করেছে। সরকারকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতেই তারা এসব করছে বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির হাতে দেশের সাধারণ মানুষ নিরাপদ নয়।

শোকের মাস আগস্টে দলে কর্মসূচি নির্ধারণ করতে সোমবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শেখ হাসিনা নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচারের করছে অভিযোগ করে বলেন, জনগণের সমর্থন না পেয়ে তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।

এছাড়া দুর্নীতি আর মানুষ হত্যা বিএনপি চরিত্র উল্লেখ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, দোষী সব্স্ত হওয়ায় বিএনপি' নেত্রীর জেল হয়েছে। এখানে সরকারে কিছু করার নেই। আওয়ামী লীগ সরকারই দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি