৭ মে ২০২৬

বিএনপি-জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে : আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপি-জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে : আইনমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি-জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশে এখন আইনের শাসন আছে। নৈরাজ্য নেই। কেউ বলতে পারবে না হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি। আর তারাই আইনের শাসনের কথা বলে। তিনি বলেন, বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। আর সেটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো বাধা ছাড়াই বিএনপি কথা বলতে পারছে, এটাই তো গণতন্ত্র। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। আগমী নির্বাচনে কোনো নির্দলীয় সরকার বা কেয়ারটেকার সরকার থাকবে না। কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় হওয়া কর্মী সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি