বিএনপি-জামায়াত নেতাদের গ্রেফতারের প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিএনপি ও জামায়াত নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশি আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম। গত শনিবার (৩০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও জামায়াত নেতাদের গ্রেফতার করে একাধিকবার রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
ডাক্তার শফিকুর রহমান জেলে কেন প্রশাসন জবাব চাই, আল্লামা সাঈদী সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দ জেলে কেন প্রশাসন জবাব চাই ইত্যাদি শ্লোগানে মুখর প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান, প্রফেসর দেলোয়ার, এমএম মাওলা সুজন, আনোয়ার হোসেন, বেলাল হোসাইন, কামাল হোসাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাসান সরোয়াদ্দী দুলাল।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশেকে সরকার দেশকে একটি বিরান ভুমিতে পরিণত করেছে। আজকে বাংলাদেশের আপাময় জনগনের দাবি সরকারকে অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। তারা বলেন, প্রবাস থেকে আমরা লক্ষ করছি সরকার অত্যান্ত পরিকল্পিতভাবে প্রশাসনকে জনগণের মুখোমুখি করছে। সময়ের ব্যবধানে সকল অপকর্মের জন্য জনগণের কাছে জবাবদিহির প্রস্তুতি নিতে হবে। জামায়াতে ইসলামী’র নন্দিত আমীর, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডা. শফিুকর রহমান, জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মী গ্রেফতার করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি করছি। বক্তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ইসলাম রক্ষার জন্য আগামীদিনের সকল আন্দোলন সংগ্রামে দেশ ও প্রবাসে দেশপ্রেমিক সকলকে এগিয়ে আসার জন উদাত্ত আহবান জানান তারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি