৬ মে ২০২৬

বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। শনিবার নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতাও বিএনপির পুরোনো কৌশল। বিএনপিই ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না। বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, এখন আবার তারা সে পথেই হাঁটতে চায়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে-আবার বলছে কথা বলার অধিকার নেই, তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়। সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিণত করতে চায়। এজন্য সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্পও ছড়াচ্ছে তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি