৪ মে ২০২৬

বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ এএম
বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী


বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরণের সংকট না হলে বা বিপর্যয়কর কোনো পরিস্থিতি তৈরি না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব ধরণের প্রস্তুতিও সম্পন্ন করেছে।

শুক্রবার(৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের নিজ বাড়ির পাশে সরদার পাড়া মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।


বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশের আসার বিষয়ে তিনি বলেন, এ দেশের গণ মানুষের নেতা তারেক রহমান। তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন।

এ সময় দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কুড়িগ্রাম শহরের সর্দার পাড়া জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও স্থানীয় মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল কোরবানি করে মাংস বিতরণ করা হয়।


এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুছ, আশরাফুল হক রুবেল, শাহীন শেখ রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি