৫ মে ২০২৬

বিএনপি এখন নালিশনির্ভর দল হয়ে গেছে : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপি এখন নালিশনির্ভর দল হয়ে গেছে : ওবায়দুল কাদের

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন একটা নালিশ নির্ভর দল হয়ে গেছে। আন্দোলন, নির্বাচন কোথাও তাদের সাফল্য নেই। তাই তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং নালিশ করছে। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তাদের নালিশ করা ছাড়া আর রাজনৈতিক পুঁজি নেই।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে কক্সবাজার শহরের কলাতলির সুগন্ধা পয়েন্টে সম্প্রসারিত চার লেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঢাকা সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় ওবায়দুল কাদের বলেন, ‘কোনো প্রার্থীর ওপর যদি কোনো হামলা হয়ে থাকে বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বের সঙ্গে দেখা উচিত। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যারা ব্যবস্থা নিতে পারেন, এখন তারা নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত আছেন। ঘটনার পুনরাবৃত্তিরোধে নির্বাচন কমিশন এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

সেতুমন্ত্রী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ অনেক দূর এগিয়েছে। নানা কারণে এখন কক্সবাজারের গুরুত্ব অনেক বেড়ে গেছে।

রোহিঙ্গাদের বিষয়ে মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক সাহায্য করেছি, যা এখন আমাদের মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।’

ভারত, চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি