বিএএফএফসি'র নিউ ইংল্যান্ড টি-২০: উদ্বোধনী খেলায় রানের রেকর্ড ভারনন ক্রিকেট ক্লাবের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট মানেই এক অন্যরকম আনন্দ, আর সেটা যদি প্রবাসের মাটিতে হয় তাহলে তো কথাই নাই। গত শনিবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রে শুরু হওয়া নিউ ইংল্যান্ড টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে রানের রেকর্ড গড়ল কানেকটিকাটের ভারনন ক্রিকেট ক্লাব (ভিসিসি)। ওয়েস্টার্ণ ম্যাসাচুসেটস ক্রিকেট ক্লাবের ছুঁড়ে দেওয়া ২১১ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামেন ভারনন ক্রিকেট ক্লাব। তারা ২০ ওভারের এ খেলায় ১২ ওভারেই ২১৬ করে রেকর্ড করেন।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথবারের মতো শুরু হয়েছে এ ক্রিকেট টুর্ণামেন্ট। টাউন অব ম্যানচেস্টারের রবার্টসন ইলেমেন্টারি স্কুলের মাঠে তৈরিকৃত নতুন ক্রিকেট মাঠে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি অতিথিরাও উপস্থিত হন দর্শক গ্যালারিতে।
খেলা শুরুর আগে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাট (বিএএফএফসি)-এর কোষাধ্যক্ষ চৌধুরী হায়দার তারেক ও আয়েশা দেওয়ান লিপির সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন কানেকটিকাটের ষ্টেট সিনেটর সাউদ আনোয়ার, সিটি অব ম্যানচেস্টারের ডিপুটি মেয়র মিস সারাহ জোন্স, মিলান কালচারাল আসোসিয়েশনের চেয়ারম্যান সুরেশ শর্মা, কানেকটিকাট প্রবাসী বাংলাদেশি চিকিৎসক সাইদুর রহমান, ডা. মজিবুল গণি ও ডা. গাজী গোলাম রসুল।
ক্রিকেট টুর্ণামেন্ট প্রযুক্তিক কমিটির সদস্যবৃন্দ ও সমন্বয়কারী ক্রিকেটপ্রেমী প্রকৌশলী আমিরুজ্জামান টুটুল, মোল্লা বাহাউদ্দিন পিয়াল, বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাটের সভাপতি শাদ চৌধুরী বাবু. সাধারন সম্পাদক ও ক্রিকেট টুর্ণামেন্ট প্রযুক্তিক কমিটির সদস্য হারুন আহমেদ, সদস্য শরিফুল আহসান হেলাল, জাহেদ চৌধুরী লিটন এবং সরকার মামুনের উদ্যোক্তায় নিউ ইংল্যান্ড টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট নামে এ খেলা চালু করার উদ্যোগ নেওয়া হয়। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকবৃন্দ।
এদিকে, দীর্ঘদিন পর কানেকটিকাট প্রবাসী তিন বাংলাদেশি চিকিৎসককে এক মঞ্চে দেখা গেছে। এরা হলেন-ডা. সাইদুর রহমান, ডা. মজিবুল গণি ও ডা. গাজী গোলাম রসুল। গত দেড় যুগেও তাদেরকে একমঞ্চে দেখা যায়নি, কিন্তু বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাটের টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে তিনজনকেই একত্রে দেখতে পেয়ে স্থানীয় প্রবাসীরা আনন্দ প্রকাশ করেছেন। উদ্বোধনী ম্যাচে গোল্ড স্পন্সরদের মধ্যে উপস্থিত ছিলেন ড তামিম আহমেদ, আশফাকুল তরফদার ও মীর সাব্বির আহমেদ।
শনিবারের খেলায় কানেকটিকাটের ভারনন ক্রিকেট ক্লাব (ভিসিসি)এর পক্ষে ওয়াকাশ নেওয়াজ সর্বোচ্চ ২০ বলে ৬৪ রান করেন। আদিল সর্দার ১৪ বলে ৬২ রান এবং বিল্লাল আহমেদ ১৪ বলে ৩৫ রান করেন।
অপরদিকে ওয়েস্টার্ণ ম্যাসাচুসেটস ক্রিকেট ক্লাবের পক্ষে তৈমুর ১৪ বলে ৪৬ রান, ফয়সল ১৩ বলে ৪৫ রান ও শহিদ ১২ বলে ৩৬ করেন।
উল্লেখ্য, এ ক্রিকেট টুর্ণামেন্টটি চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যাচাই বাছাই শেষে ৯টি টিম নিয়ে তিনটি গ্রুপে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ডে নক আউট পর্যায়ে খোলগুলো অনুষ্ঠিত হবে। ম্যাসাচুসেটসের ১টি ও কানেকটিকাটের বিভিন্ন শহরের বাংলাদেশি ৪টি টিমসহ মোট ৯টি টিম এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। চ্যাম্পিয়ন রানার্সআপ, ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দা ম্যাচসহ অনেকগুলো পুরুস্কারের ব্যবস্থা রয়েছে এ টুর্নামেন্টে। প্রথম ম্যাচে অ্যাম্পেয়ার হিসেবে খেলা পরিচালনা করেন মোহাঃ রাব্বি ও আনোয়ার হোসেন হিমু।
কানেকটিকাটের ক্রিকেট অনুরাগী ও নতুন প্রজন্মের কাছে ক্রিকেট খেলার আনন্দ দেওয়ার লক্ষ্যেই বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাট এ টুর্ণামেন্টের আয়োজন করেছে বলে জানান বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাটের সাংস্কৃতিক সম্পাদক ও ক্রিকেট টুর্ণামেন্ট প্রযুক্তিক কমিটির সদস্য ও সমন্বয়কারী মোল্লা বাহাউদ্দিন পিয়াল।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি