বিএএফএফসি’র নিউ ইংল্যান্ড টি-২০: ডাউনটাউন স্ট্রাইকার্স ও ওয়েষ্ট হার্টফোর্ড কিংসের জয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : বিএএফএফসি’র নিউ ইংল্যান্ড টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় দিনে দু'টি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ আগষ্ট) টাউন অব ম্যানচেস্টারের রবার্টসন ইলেমেন্টারি স্কুলের মাঠে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত প্রথম খেলায় ডাউনটাউন স্ট্রাইকার্স ৩৫ রানে কানেকটিকাট সুপার কিংসকে পরাজিত করে।
সকালের খেলায় প্রথম ইনিংসে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৫ রান করে ডাউনটাউন স্ট্রাইকার্স। এ দলের প্রাসামান একাই ৬০ বলে ৬৫ রান এবং ভাওনিত ১৯ বলে ২৪ রান করে। জেগান ৩টি উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে কানেকটিকাট সুপার কিংস ব্যাট করে ১৩০ রানে অল আউট হন। এ দলের স্রিনাথ ২৯ বলে ৩১ রান করেন।ভাওনিত ৩টি উইকেট পান।
দুপুরে খেলা শুরু হয় আড়াইটায়। প্রথম ইনিংসে টস জিতে ৯ উইকেটে ২০৩ রান করে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব কানেকটিকাট (বিএএফএফসি)। এ দলের খেলোয়াড় নিক ব্লাকউড টুর্ণামেন্টের প্রথম সেঞ্চুরি করে। তিনি ৫৭ বলে ৯টি ছক্কা, ৭টি চারসহ ১০৮ রান করে রেকর্ড করে। একই দলের জহির মঙ্গুরু ১৩ বলে ২৪ রান করে। উইকাস খান দানিস খান ও জাওয়াদ ২টি করে উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে ওয়েষ্ট হার্টফোর্ড কিংস ৫ উইকেটে ২০৬ রান করে। এ দলের সাইদ খান ৪৫ বলে ৫টি ছক্কা ৩টি চারসহ ৫৬ রান, আরসাল জেফরি ২৭ বলে ১০টি ছক্কাসহ ৬৬ রান এবং শেহরোজ আহমেদ ১৫ বলে ৪০ রান করে। রনি আহমেদ ও ইফতি আহমেদ ২টি করে উইকেট পান।
দু'টি খেলাতেই অ্যাম্পায়ার ছিলেন ইঞ্জিনিয়ার আমিরুজ্জামান টুটুল, চৌধুরী হায়দার তারেক, ড. তামিম আহমেদ। এছাড়াও স্কোর লেখক ছিলেন ড. তামিম আহমেদ, শাদ চৌধুরী বাবু, হারুন আহমেদ, ময়নুল ইসলাম, শাহেদুল ইসলাম দিপু ও শরিফুল আহসান হেলাল।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি