৪ মে ২০২৬

বিদ্যুত সংযোগ দেওয়ার নামে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদ্যুত সংযোগ দেওয়ার নামে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালনিরহাটের আদিতমারীতে উপজেলায় বৈদ্যুতিক সংযোগ দেওয়ার নামে প্রায় ১২০টি পরিবারের কাছে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ঐ দালাল চক্রের হোতা একজন ইউপি সদস্য। জানা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার (হরিদাস বিড়ানী) ও সাপ্টিবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এক অংশের সাধারণ জনগনের মধ্যে ১২০টি পরিবারকে পল্লী বিদ্যুতের সংযোগ দিতে চেয়ে প্রায় ২ বছর আগে ৪ লক্ষ টাকা নেয় স্থানীয় ইউপি সদস্য মো: শাহাজ আলম।

সেই থেকে ভুক্তভোগী ওই পরিবার গুলোর সাথে নানা রকম টালবাহানা করে চলেছে। উপায় না পেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেছেন ভোক্তভুগি পরিবার গুলো। অপরদিকে ওই দালাল চক্রের হোতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করায় বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। এলাকাবাসী জানান, ওই দালাল চক্রের হোতার সাথে যে কোন মুহুর্তে সংর্ঘষের আশংকা রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি