৫ মে ২০২৬

বিদ্রোহী প্রার্থীদের প্রতি শেখ হাসিনার খোলা চিঠি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদ্রোহী প্রার্থীদের প্রতি শেখ হাসিনার খোলা চিঠি

বাংলাপ্রেস ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দেশের বিভিন্ন আসনে দলের বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চিঠি দিয়েছেন।

আজ শনিবার এমন একটি চিঠির কপি বার্তা সংস্থা ইউএনবির হাতে এসেছে। চিঠিতে বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে শেখ হাসিনা লেখেন, বিএনপি-জামায়াতের হিংস্র থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করে বাংলাদেশে টেকসই ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ ঐক্যবদ্ধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মহাজোট প্রার্থীর পক্ষে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন।'আপনার ত্যাগ, শ্রম ও আন্তরিকতা সবকিছুই আমার বিবেচনায় আছে' বিদ্রোহী প্রার্থীদের বলেন শেখ হাসিনা।

চিঠিতে শেখ হাসিনা আরো উল্লেখ করেন, ‘আমি (শেখ হাসিনা) নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে নৌকা মার্কাকে পরাজিত করার সাংগঠনিক শক্তি আর কারো নেই।’

শেখ হাসিনা লেখেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে আবারও বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ পাবে।

শেখ হাসিনা দলীয় বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে আরো বলেন, আপনার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে আপনার সব সাংগঠনিক দক্ষতা, শক্তি ও সামর্থ, ত্যাগ ও বিশ্বস্ততা আওয়ামী লীগের বিজয়কে সুনিশ্চিত করবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি