৫ মে ২০২৬

বিধ্বস্ত কার্গো বিমানে কোনও অস্ত্র ছিল না: আইএসপিআর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিধ্বস্ত কার্গো বিমানে কোনও অস্ত্র ছিল না: আইএসপিআর
বাংলাপ্রেস ডেস্ক: সার্বিয়া থেকে বাংলাদেশে আসার সময় গ্রিসে বিধ্বস্ত কার্গো বিমানটিতে কোনও অস্ত্র ছিল না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া হতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। এখানে উল্লেখ্য, উক্ত চালানে কোনও অস্ত্র ছিল না এবং উক্ত চালানটি বিমার আওতাভুক্ত। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সার্বিয়া থেকে সামরিক সরঞ্জাম বহনকারী একটি বড় কার্গো বিমান বাংলাদেশে যাওয়ার পথে গ্রিসে বিধ্বস্ত হয়। বিমানটি ১১ দশমিক ৫ টন সামরিক পণ্য পরিবহন করছিল। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব পণ্যের ক্রেতা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি