বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সীমিত করবে যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সীমিত করতে একটি প্রস্তাবিত বিধি প্রকাশ করতে যাচ্ছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। তারা বুধবার এ তথ্য জানিয়েছে।
১৯৭৮ সাল থেকে এফ ভিসাধারী বিদেশি শিক্ষার্থীরা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ভিত্তিতে যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন—অর্থাৎ যত দিন তারা পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি থাকবেন, তত দিন সেখানে অবস্থান করতে পারবেন। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটররা কেবল তাদের শিক্ষাক্রমের মেয়াদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন, তবে তা সর্বোচ্চ চার বছর।
ডিএইচএস কর্মকর্তারা বলেছেন, এ নিয়মের লক্ষ্য হলো বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ‘উদারতার’ সুযোগ নিয়ে ‘চিরকালের শিক্ষার্থী’ হয়ে ওঠার সমস্যা সমাধান করা।
এক বিবৃতিতে ডিএইচএসইয়ের এক মুখপাত্র বলেন, ‘দীর্ঘদিন ধরেই আগের প্রশাসনগুলো বিদেশি শিক্ষার্থী ও অন্য ভিসাধারীদের প্রায় অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দিয়েছে। এর ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, বিপুল পরিমাণ করদাতার অর্থ ব্যয় হয়েছে ও মার্কিন নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। নতুন এই প্রস্তাবিত নিয়ম অপব্যবহারের অবসান ঘটাবে ও ভিসাধারীদের থাকার সময়সীমা নির্দিষ্ট করে দেবে, যাতে ফেডারেল সরকার শিক্ষার্থীদের যথাযথভাবে তদারকি করতে পারে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি