৭ মে ২০২৬

বিদেশি কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিদেশি কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য ও সীমা লঙ্ঘন না করতে বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। আজ বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিষয়টা আমরা পছন্দ করি না (কূটনীতিকদের তৎপরতা)। কিন্তু তারপরও আমরা তাদের একটা কালচারাল স্পেস দিয়েছি। এ কালচারটা বাংলাদেশে আছে অনেকদিন থেকে। কিন্তু আমরা চাই, সামনের দিনে তারা এ কালচার থেকে সরে আসবে। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদনে কিছু অসত্য আছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ওই প্রতিবেদনের ইতিবাচক অংশকে গুরুত্ব দেবে ঢাকা।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি