৪ মে ২০২৬

বিদেশীদের কাছে ধর্না দেয়া বিএনপি’র পুরনো অভ্যাস : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিদেশীদের কাছে ধর্না দেয়া বিএনপি’র পুরনো অভ্যাস : কাদের

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা জনগনের কাছে নালিশ করে সাড়া না পেয়ে বিদেশীদের কাছে ধর্না দেয়া তাদের পুরনো অভ্যাস। তিনি আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেসার ৮৮ তম জম্মদিন উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগনের কাছে নালিশ করে সাড়া না পেয়ে তারা সব সময় বিদেশীদের কাছে ধর্না দেয়া। এটা তাদের পুরনো অভ্যাস। তিনি বলেন, তারা শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রং লাগিয়ে সরকার পতনের আন্দোলনের রূপ দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

সেতুমন্ত্রী কাদের বলেন, কূটনীতিকদের সঙ্গে বৈঠকও তাদের নালিশের রাজনীতিরই একটি অংশ। মিথ্যাচারের মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ঠ করাই তাদের রাজনীতি। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীই ছিলেন না, তিনি তাঁর রাজনৈতিক সহযোদ্ধাও ছিলেন।

তিনি বলেন, রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। এ সময় বঙ্গমাতা একদিকে যেমন পরিবারকে দেখাশুনা করেছেন তেমনি বঙ্গবন্ধুর সঙ্গে নেতা কর্মীদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, বঙ্গমাতার সাহস ও বুদ্ধিমত্তা তাঁকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু ও জাতির পিতা হতে প্রেরণা জুগিয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি