৮ মে ২০২৬

বিদেশ ফেরত যাত্রীরা কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিদেশ ফেরত যাত্রীরা কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা কোয়ারেন্টাইনে না গেলে জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার ইতালি থেকে দেশে ফেরত ১৪২ জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে এলে তাদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়া কেউ যদি এ নির্দেশ অমান্য করে, তাহলে জেল-জরিমানা করা হবে বলে জানান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশি যাত্রী আজ সকাল ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তাদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে কারো দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহে কোয়ারেন্টাইনে রাখা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি