৪ মে ২০২৬

বিচ্ছেদের আগের রাতে কী হয়েছিল জানালেন মালাইকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিচ্ছেদের আগের রাতে কী হয়েছিল জানালেন মালাইকা

বিনোদন ডেস্ক: আরবাজ খান এবং মালাইকা আরোরা। ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য ভেঙে দিয়েছেন এ তারকা জুটি। শোনা গিয়েছিল, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেন মালাইকা।যদিও তা এখনো পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেননি কেউ। কিন্তু বিচ্ছেদের আগের রাতে ঠিক কী হয়েছিল? সম্প্রতি কারিনা কাপুরের একটি রেডিয়ো শো-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সে কথাই শেয়ার করেছেন মালাইকা।

মালাইকা জানিয়েছেন, বন্ধু বা প্রিয়জনেরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার আগে তাকে বার বার ভেবে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি যে দিন বিচ্ছেদ হয়েছিল তার আগের দিন রাতেও পরিবারের লোকেরা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি নিশ্চিত? তোমার সিদ্ধান্ত সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত তো তুমি? আসলে আমাকে নিয়ে যারা চিন্তা করে, তারাই এ সব জানতে চেয়েছিল।বিচ্ছেদের সিদ্ধান্ত এদের দু’জনেরই ছিল, এ কথা স্পষ্ট করে দিয়েছেন মালাইকা। আর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলেন প্রিয়জনেরা। জীবনের কঠিন সময়ে পরিবারকে পাশে পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি