২১ মে ২০২৬

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:৪৫ পিএম
বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ


বাংলাপ্রেস ডেস্ক: ‘মিরপুরে নিষ্পাপ শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় এবং গত ২৪ ঘণ্টায় সারাদেশে একাধিক শিশু ধর্ষণের ঘটনায় ৯০ দিনের মধ্যে বিচার শেষ করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবি’ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের শীর্ষ নেতৃদ্বয় বলেন, বিচারহীনতার সংস্কৃতিই রামিসার ধর্ষন ও হত্যাকান্ডের জন্য দায়ি।’

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই দাবী জানান।

তারা বলেন, ‘শিশু রামিসার সাথে ঘটে যাওয়া বর্বর ঘটনা সমগ্র জাতির সাথে সাথে আমাদেরওকেও গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত। একইসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টারও কম সময়ে সারাদেশে তিনটি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে একটি ঘটনায় ধর্ষনের পর শিশু হত্যার শিকার হয়েছে। বনশ্রীতে মাদ্রাসার এক শিশুও বলৎকারের শিকার হয়েছে। ’

নেতৃদ্বয় আরো বলেন, ‘রামিসার ওপর চালানো এই পাশবিক নির্যাতন শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকান্ড তারই নির্মম প্রমাণ।

ন্যাপ নেতারা বলেন, ‘রমিসার পিতার বক্তব্য, 'আমি বিচার চাই না। আপনারা বিচার করতে পারবে না।' যেন রাষ্ট্র ও সরকারের জনগনের মনের কথা ও বিচাবিভাগের উপর ভিকটিমের আস্থাহীনতারই  প্রতিধ্বনী। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা ও মরদেহ দ্বিখন্ডিত করার এই বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতীতে তনু হত্যাকান্ড এবং হাদি হত্যার আসামিদের এখনো উপযুক্ত শাস্তি না হওয়ায়, এই বিচারহীনতার সুযোগেই দেশে প্রতিনিয়ত এমন জঘন্য অপরাধের পুনরাবৃত্তি ঘটছে।’

তারা বলেন, ‘ঘর থেকে স্কুল শুরু করে কোথাও শিশুর নিরাপত্তা নিশ্চিত নয়, যা আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতা এবং বিচারহীনতার সংস্কৃতির ফল। অপরাধীরা বারবার শাস্তি এড়িয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে, তার জবাব রাষ্ট্রকে দিতে হবে। একটি রাষ্ট্রের সফলতা নির্ভর করে তার সবচেয়ে দুর্বল নাগরিকের নিরাপত্তার ওপর। শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি