‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না’
বাংলা প্রেস
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:৩৩ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা করা হয়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এই হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় মামলা করতে যান, তবে তার মামলা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির এই নেত।
শুক্রবার (২২ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
সংক্ষিপ্ত ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি