৫ মে ২০২৬

বিচারের আশায় রাস্তায় ঘুরছে তাপস পালের স্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিচারের আশায় রাস্তায় ঘুরছে তাপস পালের স্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: দিন কয়েক আগেই স্বামী তাপস পালের মৃত্যু নিয়ে মু্ম্বই হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন স্ত্রী নন্দিনী পাল। বলেছিলেন, “ওরাই আমার স্বামীকে মেরে ফেলল! আমার বিচার চাই।” মৃত্যুর পর থেকেই তাপস পালের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন শোকস্তব্ধ স্ত্রী নন্দিনী। আপাতত, বিচারের আশায় মু্ম্বইতেই রয়েছেন তিনি। সেখান থেকেই নস্ট্যালজিয়ায় ভেসে বিয়ের ছবি শেয়ার করলেন। শেয়ার করলেন, দোল খেলার রঙিন ছবিও। আসলে সেই মানুষটি যে আজও তাঁদের মধ্যেই রয়েছেন, সেকথাই মনেপ্রাণে বিশ্বাস করেন স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল এবং মেয়ে সোহিনী।

বিয়ের ছবি শেয়ার করে স্ত্রী নন্দিনী লিখেছেন, “পথ চলা থামেনি, থামবেও না।” সেই তো, সেসব দিনের স্মৃতিগুলো আঁকড়ে রেখেই তাঁরা যে পথ চলছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলো দেখলেই তা বোঝা যায়। জগৎ ভোলানো সেই হাসি। মাথায় শোলার টোপর, কপালে চন্দনের টিপ, ছবিতে এভাবেই দেখা গেল তাপস পালকে। অন্যদিকে লাজুক নবপরিণীতার বেশে লাল চেলি ও বেনারসিতে দেখা গেল নন্দিনীকে। বিয়ের আসরে সম্প্রদান, শুভদৃষ্টির মুহূর্ত তুলে ধরলেন।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি মু্ম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল। হাসপাতালের অবহেলার কারণেই যে তাপস পালের মৃত্যু হয়েছে, সেই অভিযোগও দিন কয়েক আগে তুলেছেন নন্দিনী পাল। যে অভিযোগের জেরে টলিউড ইন্ডাস্ট্রির অনেককেই অভিনেতার মৃত্যু নিয়ে সরব হতে দেখা গিয়েছিল। যদি সত্যিই অবহেলার কারণে মৃত্যু হয়ে থাকে তো হাসপাতালের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন অনেকেই নন্দিনীর পাশে দাঁড়িয়ে। স্বামীর মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না নন্দিনী পাল। আর তাই আপাতত বিচারের আশাতেই মুম্বইতে রয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি