১০ মে ২০২৬

বিচার শুরু হলেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিচার শুরু হলেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা
বাংলাপ্রেস ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) আছে। এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড (দোষী) মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হোন আর যাই হোন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ আমরা চাইতে পারি। তিনি বলেন, আমাদের ছাত্র-জনতার বিপ্লবকালে যে গণহত্যা ঘটেছে, যে মানবতাবিরোধী অপরাধ ঘটেছে সেটা বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছি। দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে। আমাদের ইনভেস্টিগেশন টিম, প্রসিকিউশন টিম গঠন হয়ে গেছে। আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর অবশ্যই আমরা শেখ হাসিনাকে ফেরত চাইবো। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি