৪ মে ২০২৬

বিবিসি বাংলাকে এক কোটি টাকার নোটিশ মাহদীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
বিবিসি বাংলাকে এক কোটি টাকার নোটিশ মাহদীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।

হবিগঞ্জ প্রতিনিধি:   আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। নোটিশে তিনি বিবিসি বাংলার বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। 

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজেই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

মাহদীর পক্ষে বিবিসি বাংলাকে এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির।

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বির বরাবর এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে  আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। 

মাহদী হাসান জানান, বিবিসি বাংলা কর্তৃক তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে এবং তার দাবি অনুযায়ী ‘অন্যায় ও মানহানিকর’ তথ্যের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিবিসি বাংলা তার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

মাহাদীর অভিযোগ, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত ওই প্রতিবেদন তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তাই তিনি বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন।বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি