বই কেনার পুরো তালিকা বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের লেখা ২৯টিসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তালিকাটি বাতিল করা হয়েছে। এখন নতুন তালিকা করা হবে, নাকি বিষয় উল্লেখ করে দেওয়া হবে, তার জন্য একটি কমিটি করা হবে। এটি সভা করে ঠিক করা হবে। এটি না জানানো পর্যন্ত এ বিষয়ে কার্যক্রম না করার জন্য বলা হয়েছে।
সিনিয়র সচিব আরও বলেন, একটা কমিটি গঠন করে দেব যাতে তারা পর্যালোচনা করে সাজেস্ট করতে পারে, কোন প্রক্রিয়ায় আমরা তাদের বই কেনার জন্য সাজেস্ট করব।
প্রসঙ্গত, সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই ছিল এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।
বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি