বহিষ্কার ও সীমান্ত নিরাপত্তায় ট্রাম্পের নতুন বাজেটে ১৬৫ বিলিয়ন ডলার বরাদ্দ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আবু সাবেত: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার যে নতুন বাজেটে স্বাক্ষর করেছেন। তাতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জন্য ১৬৫ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে যার একটি বড় অংশ ব্যয় হবে অননুমোদিত অভিবাসীদের বহিষ্কার এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত সুরক্ষায়।
এই বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে:
নতুন সীমান্ত প্রাচীর নির্মাণে ৪৬.৫ বিলিয়ন ডলার, বহিষ্কারের জন্য পরিবহন খাতে ১৪.৪ বিলিয়ন ডলার, সীমান্ত নিরাপত্তা দেওয়া রাজ্যগুলোর (যেমন টেক্সাস) জন্য ১২ বিলিয়ন ডলার, কাস্টমস ও বর্ডার প্রটেকশন বিভাগের জন্য অতিরিক্ত ৪.১ বিলিয়ন ডলার, যার মাধ্যমে ৩,০০০ নতুন কাস্টমস কর্মকর্তা ও ৩,০০০ নতুন বর্ডার পেট্রোল এজেন্ট নিয়োগ দেওয়া হবে, নতুন প্রযুক্তির জন্য ৩.২ বিলিয়ন ডলার, এবং নতুন সীমান্ত নজরদারির জন্য ২.৭ বিলিয়ন ডলার, সিবিপি’র যানবাহন বহর সম্প্রসারণে ৮৫৫ মিলিয়ন ডলার, ১০,০০০ নতুন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট নিয়োগের অর্থ বরাদ্দ।
আইসিই’র আটক সক্ষমতা বাড়িয়ে প্রতিদিন গড়ে ১,০০,০০০ অভিবাসী আটক রাখার ব্যবস্থা, যার মধ্যে নতুন করে ৮০,০০০ শয্যা বরাদ্দ,আইসিই-এর ২৮৭(জি) কর্মসূচিকে পূর্ণ অর্থায়ন, যার মাধ্যমে অঙ্গরাজ্য ও স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সহায়তা করতে পারে, আইসিই ও বর্ডার পেট্রোল এজেন্টদের জন্য আগামী চার বছরে প্রতিজনের জন্য ১০,০০০ ডলার বোনাস, কোস্ট গার্ডের জাহাজ নির্মাণে ১৪.১ বিলিয়ন ডলার, কোস্ট গার্ডের বিমান খাতে ৩.৭ বিলিয়ন ডলার, কোস্ট গার্ড অবকাঠামোতে ৬ বিলিয়ন ডলার, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোএম বলেন, এই এক বিশাল, সুন্দর বিল আইন-শৃঙ্খলা এবং আমেরিকান জনগণের নিরাপত্তার জন্য এক বিজয়। এই ১৬৫ বিলিয়ন ডলার আমাদের সাহসী আইনপ্রয়োগকারী সদস্যদের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে সহায়তা করবে— অপরাধী অননুমোদিত অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার এবং আমেরিকাকে আবার নিরাপদ করে তোলাই আমাদের লক্ষ্য।'
তবে অভিবাসী অধিকারকর্মীরা এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন। এটি কংগ্রেসের উভয় কক্ষেই পাস হয় এবং ৪ জুলাই স্বাধীনতা দিবসে ট্রাম্প এতে স্বাক্ষর করেন।
কোয়ালিশন ফর হিউম্যান ইমিগ্র্যান্ট রাইটস (সিএইচআইআরএলএ)-এর নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলিকা সালাস বলেন, 'এই বিল যেন একটি ফাঁকা চেক যা সারা দেশে নতুন করে বিশৃঙ্খলা, পরিবার বিচ্ছিন্নতা ও নিষ্ঠুরতার পথ তৈরি করবে- শহর থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় পর্যন্ত'।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি