বগুড়ায় এনসিপির সভা চলার সময় ককটেল বিস্ফোরণ
বাংলাপ্রেস ডেস্ক: বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা চলার সময় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিক্ষেপ করা দুটি ককটেলের একটি বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ ও এনসিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সভা চলছিল। সেখানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। সাড়ে ৩টার দিকে পরিষদ চত্বরে একটি ককটেল বিস্ফোরণ হয়।
এনসিপির বগুড়া জেলার সংগঠক আব্দুল্লাহ তাকি জানান, হতাহতের ঘটনা ঘটেনি। ককটেল হামলার প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, সভা চলার সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সাড়ে ৩টার দিকে করতোয়া নদীর পাশে একটি ভবনের ছাদ থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের অভিযান চলছে।
এদিকে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সারজিস আলম বলেন, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর আস্থা রাখা যাচ্ছে না। কমিশন মেরুদণ্ড সোজা রাখতে পারছে না। তারা তাদের স্বাতন্ত্রবোধ হারিয়েছে।
তরুণদের আরেকটি আন্দোলনের আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, এই আন্দোলন হবে স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি সব খাতের দুর্নীতির বিরুদ্ধে।
জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম বলেন, আইনগত ভিত্তি না থাকায় এনসিপি সনদে স্বাক্ষর করেনি। সনদ আইনগত ভিত্তি পেলে এনসিপির স্বাক্ষর করতে কোন বাধা থাকবে না।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি