৪ মে ২০২৬

বগুড়া থেকে হিরো আলম গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বগুড়া থেকে হিরো আলম গ্রেফতার

বগুড়া থেকে সংবাদদাতা : সাবিহা আক্তার সুমিকে পিটিয়ে শ্বশুরের হাতে মার খান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তারই জেরে বুধবার রাত পৌনে ৯ টার দিকে বগুড়া শহর থেকে গ্রেফতার করা হয় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে। নারী নির্যাতন মামলায় আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘হিরো আলমের শ্বশুরের করা নারী নির্যাতন মামলায় আজ রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন থানা হাজতে রয়েছেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এর আগে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্ত্রীকে মারপিট করেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। তার স্ত্রী সাদিয়া বেগম সুমিকে (২৮) আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েকে মারপিট করায় হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে বগুড়া সদর থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিরো আলমের স্ত্রী সাদিয়া বেগম সুমি জানান, দুই মাস পর গত সোমবার রাতে হিরো আলম বগুড়া শহরতলীর এরুলিয়া গ্রামে তার বাড়িতে আসেন। বাসায় ফেরার পর থেকে বিছানায় শুয়ে একটানা তিন ঘণ্টা মোবাইল ফোনে ঢাকার এক মেয়ের সঙ্গে কথা বলেন। এর প্রতিবাদ করলে ওই রাতেই তাকে মারপিট করেন আলম।

নিজ মেয়েকে পেটানোর ব্যাপারে হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েকে আবারও নির্যাতন করা হয়েছে, এমন খবর পেয়ে মেয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করি। সুমির মাথার পেছনে রক্তাক্ত জখম হয়েছে।’

এদিকে, শ্বশুরবাড়ির লোকজন সুমিকে মারপিটের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে হিরো আলমকেও মারপিট করেন। এ ঘটনায় হিরো আলম তার শ্বশুর ও স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি