বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ৮৯ হাজার ৭’শ ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতা পেয়েছেন, ৩২ হাজার ২’শ ৫৭ ভোট।
বগুড়া-৬ উপ-নির্বাচনে ভোটাররা এবারই প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ২০টি এবং সদরের ১১ ইউনিয়ন নিয়ে বগুড়া-৬ আসন।
৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে মহাজোটের পক্ষে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিএনপি প্রার্থী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পরাজিত হন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় আসনটি শূন্য হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি