৮ মে ২০২৬

ব‌গি লাইনচ্যুত, উত্তরব‌ঙ্গের স‌ঙ্গে ঢাকার রেল‌ যোগাযোগ বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ব‌গি লাইনচ্যুত, উত্তরব‌ঙ্গের স‌ঙ্গে ঢাকার রেল‌ যোগাযোগ বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন লাইনচ‌্যুত হ‌য়েছে। এতে ট্রেনের এক ব‌গির চার‌টি চাকা লাইনচ‌্যুত হ‌য়েছে। লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। সোমবার (১৮ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটের দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে এই ঘটনা ঘ‌টে। বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নের মাস্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম ও বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ ব‌লেন, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি আরও জানান, নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতু থেকে একটি ক্রেন আসছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি