বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের গার্ড রেক লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুতির কারণে এই স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী সব ধরনের ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে গুড়সহ অন্যান্য পণ্য নিয়ে একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে আসছিল। উথলী স্টেশনের কাছে অপর একটি ট্রেনের সঙ্গে ওই ট্রেনের ক্রসিং হয়। পরে লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় শেষ বগিটি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-যশোরের সঙ্গে দেশের উত্তরাঞ্চল, ঢাকার ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনার মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত এই পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি